বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

নর্থ আমেরিকায় প্রথমবার অ্যাশেজ

ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত
ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। বর্তমান সময়ে বাংলাদেশের ব্যান্ডগুলোর মধ্যে তাদের কনসার্ট ব্যস্ততা সবচেয়ে বেশি। মে মাসজুড়ে ছিল টানা স্টেজ শো। রয়েছে দেশের বাইরেও ব্যাপক চাহিদা। সে ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো উত্তর আমেরিকার দেশ কানাডায় কনসার্ট করতে যাচ্ছেন ইভান, রাফসান ও বিজয়রা। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুরো ব্যান্ড।

কানাডা কনসার্ট প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এজন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন।

এরই মধ্যে কানাডা কোন কোন শহরে কনসার্ট হবে তা চূড়ান্ত হয়েছে। তবে শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে গিটারিস্ট সুলতান রাফসান খান বলেন, ‘দেশে ও দেশের বাইরে আমাদের কনসার্টের সংখ্যা অনেক বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো কানাডা সফরে যাচ্ছি। ইতিমধ্যে অনলাইনে প্রচারণা শুরু হয়েছে। কানাডায় আমাদের প্রথম কনসার্ট আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য অ্যাশেজ ভক্তদের ধন্যবাদ।’

শুধু কানাডা নয় এবছর বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করতে চায় ব্যান্ড অ্যাশেজ। যা নিয়ের তৌফিক আহমেদ বিজয় বলেন, ‘শুধু কানাডা নয়, এ বছর আমাদের বিশ্বের আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীতকে আরও বেশি ছড়িয়ে দিতে। আর তার জন্য স্টেজ শোর বিকল্প নেই।’

কানাডায় যে যে শহরে পারফর্ম করবে অ্যাশেজ—১ জুলাই (টরোন্টো), ৫ জুলাই (রেজিনা), ১০ জুলাই, (নিউফাউন্ডল্যান্ড), ১১ জুলাই (হ্যালিফ্যাক্স), ১৩ জুলাই (মন্ট্রিয়াল)।

শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম গান ‘হীন’। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ছারপোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার) , ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার) আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস),।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X