তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

৯ জেলায় পাঁচ দিন শিরোনামহীন

ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত
ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। এরই মধ্যে তারা শ্রোতাদের উপহার দিয়েছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। নতুন গানের পাশাপাশি দলটির ব্যস্ততা রয়েছে কনসার্ট নিয়েও। এবার জিয়া-ইশতিয়াকরা জানালেন, ভক্তদের জন্য ৯ দিনে পাঁচটি কনসার্ট করবেন।

শিরোনামহীন মানেই শ্রোতাদের মধ্যে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা ধরে রাখতে বরাবরের মতো এবারও দেশে এবং দেশের বাইরে কনসার্ট করে চলেছে দলটি। সেই ধারাবাহিকতায় ২৫ তারিখে চাঁদপুরে একটি শো করেছে তারা। এরপর লক্ষ্মীপুর, ফেনী এবং কক্সবাজারে দুটি কনসার্ট করবে শিরোনামহীন। ঢাকার বাইরে তাদের এই ট্যুর শেষ হবে ৩ জুলাই।

নিজেদের এই ট্যুর নিয়ে ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন কালবেলাকে বলেন, ‘আগামী ৯ দিনে আমরা পাঁচটি কনসার্ট করব। যার প্রথমটি এরই মধ্যে চাঁদপুরে করেছি। এরপর ৩ জুলাই কক্সবাজার কনসার্টের মাধ্যমে এটি শেষ হবে।’

এদিকে শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান জিয়া অসুস্থ থাকায় এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তার বর্তমান শারীরিক পরিস্থিতি জানিয়ে শাফিন আরও বলেন, ‘জিয়া ভাই আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন। বড় একটা সার্জারি হওয়ায় স্টেজে ফিরতে একটু সময় লাগবে। আশা করছি আগস্টে তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন।’

কনসার্টের পাশাপাশি শিরোনামহীন ব্যান্ড তাদের ‘বাতিঘর’ অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে বেশ কিছু গানও প্রকাশ পেয়েছে।

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে রয়েছেন: জিয়াউর রহমান জিয়া (বেস গিটারিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কিবোর্ডিস্ট), দীপু সিনহা (গিটারিস্ট)।

এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছে শিরোনামহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X