বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজের টানা কনসার্ট

ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত
ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। এ মাস শেষে টানা ছয় দিন কনসার্ট করবে দলটি। নিজেদের কনসার্ট ব্যস্ততা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয়। তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে আমাদের অনেক কনসার্ট বেড়েছে। যার জন্য অ্যাশেজ ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় এ মাসে দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছি আমরা। এ ছাড়া মাসের শেষের ছয় দিন রয়েছে টানা কনসার্ট। তার মধ্যে ৩১ মে অ্যাশেজ ভক্তদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ কনসার্ট ছাড়াও নতুন গান নিয়ে অ্যাশেজ এখন ব্যস্ত সময় পার করছে।

সবশেষ ব্যান্ডটি ঢাকার মিরপুরে কনসার্ট করে। এরপর আগামীকাল (সোমবার) তাদের কনসার্ট রয়েছে। যার স্থান এখনো ঠিক হয়নি, ২৭ মে যশোর, ২৮ মের স্থানও ঠিক হয়নি ২৯ মে আবারও যশোর, ৩০ মের স্থানও ঠিক হয়নি আর ৩১ মে রয়েছে সারপ্রাইজ।

২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছারপোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X