মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

২১ ফেব্রুয়ারি ঋত্বিকের ‘পরিচয় গুপ্ত’

২১ ফেব্রুয়ারি ঋত্বিকের ‘পরিচয় গুপ্ত’

কলকাতার ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন সিনেমা আসছে এই অভিনেতার। নাম ‘পরিচয় গুপ্ত’।

এটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রণ রাজ।

গত বছর ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়। তবে নানা কারণে এটি স্থগিত হয়ে যায়। তারপর থেকেই দর্শকরা ছবি রিলিজের অপেক্ষায় ছিলেন, এবার অবশেষে প্রকাশ করা হলো এটি মুক্তির নতুন তারিখ।

এবার আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাবে বড় পর্দায়।

সিনেমার গল্পে দেখানো হবে কলকাতার একটি প্রাচীন জমিদার বাড়ির জমিদার চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে, যে অন্ধ।

তবে এটাই কেবল তার চরিত্রের বিশেষত্ব নয়, এতে রয়েছে আরও টুইস্ট।

অন্যদিকে, ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক। সে এই জমিদার বাড়িতেই বিভিন্ন অনুসন্ধানের কাজে আসে। আর তার পরই জড়িয়ে পড়ে এ বাড়ির সঙ্গে।

গল্পের একপর্যায়ে জমিদার বাড়িতে হতে থাকে একের পর এক খুন। আর গল্পে আসতে থাকে নতুন নতুন মোড়। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

রণের পরিচালনায় সিনেমায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্যর মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১০

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১১

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১২

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৪

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৫

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৬

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৭

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৮

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৯

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

২০
X