কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের পাশের রাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ডে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে। এছাড়া ধেকিয়াজুলি শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।

অপর একটি সূত্র বলছে, বাংলাদেশ সময় ৬টা ৪২ মিনিটে আসামের দেয়ালখণ্ডে ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গুয়াহাটি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তারা উদ্ধার অভিযান চালাতে প্রস্তুত।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X