তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

এটি দীর্ঘদিন শোনার মতো গান: আসিফ আকবর

এটি দীর্ঘদিন শোনার মতো গান: আসিফ আকবর

ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো বাংলা গানের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবরের নতুন একটি গান। যার শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। এর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই ব্যাপকভাবে শ্রোতারা গ্রহণ করেছেন। এরপর মন্তব্য বক্সে শোনার পাশাপাশি অনেকেই জানাতে থাকেন নিজেদের ভালো লাগার অনুভূতি।

সম্প্রতি গানটি তৈরির পেছনের গল্প নিয়ে কথা বলেছেন আসিফ আকবর। তিনি জানান, একটি গান প্রকাশের পর শ্রোতারা মনে করেন হয়তো কয়েক রাতেই গানটি তৈরি হয়েছে; কিন্তু বিষয়টি এমন নয়। এর পেছনে অনেক গল্প থাকে। থাকে অনেক সময়ের অপেক্ষা, যা নিয়ে আসিফ আকবর বলেন, ‘আমাদের নতুন এই গানটি আমি শুধু গেয়েছি; কিন্তু যাদের পরিশ্রমে এটি তৈরি হয়েছে তারা হলেন রিজভী ভাই, টুটুল ভাই ও পার্থ দা। আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। তবে শ্রোতাদের একটি বিষয় বলব তা হচ্ছে, এই গানটির গল্প আরও দুই বছর আগে শুরু হয়। অবশেষে এটি আমরা শ্রোতাদের উপহার দিতে পারলাম। কারণ রাতারাতি একটি গান কখনো হয় না। আর যেসব গান হয়, তা টিকে থাকে না; কিন্তু আমি মনে করি এটি দীর্ঘদিন শোনার মতো একটি গান। কারণ এর কথা ও সুর আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তাই সবাই গানটি শুনবেন এবং ভালো গানের সঙ্গে থাকবেন।’

রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরী মাহদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X