তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ফারুকীর ছবিতে চঞ্চল রয়েছেন জেফার

ফারুকীর ছবিতে চঞ্চল রয়েছেন জেফার

সম্প্রতি প্রেমের গল্পে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। প্রকল্পের নাম ‘মিনিস্ট্রি অব লাভ’। এতে ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ নামে ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমনটা আগেই জানা গিয়েছিল। নতুন খবর হলো—সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

জানা গেছে, মধ্যবয়সী একটি চরিত্রে রয়েছেন এ অভিনেতা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির লুক শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘নতুন নতুন চরিত্র খুঁজে বেড়ানো আমার নেশা।’ আরও বলেন, ‘প্রায় ২০ বছরের কাজের সম্পর্ক বড় ভাই মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। দর্শকরা ভালো কিছু আশা করতে পারেন আবার। কারণ, ফারুকী ভাইয়ের হাত আরও বেশি পেকেছে।’

সিনেমাটির নির্মাণ-ভাবনা শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটি কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা, কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পর নারী-পুরুষের সম্পর্কের কিছু দিক নিয়ে এরকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’

পরিচালক আরও বলেন, ‘ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনোরকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে সিনেমাটির। এতে চঞ্চল ছাড়াও অভিনয় করছেন জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে।

কাস্টিংয়ে বড় চমক সংগীতশিল্পী জেফার। ভিন্নধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টে সবার নজর কেড়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ের খাতা খুললেন। অভিজ্ঞতার কথা জানতে চাইলে গায়িকা বলেন, ‘একজন সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি; কিন্তু মনোগামী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহঅভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের ও একই সঙ্গে ভীষণ রোমাঞ্চকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X