তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

আবারও ক্যাটের ‘মাশাল্লাহ’

আবারও ক্যাটের ‘মাশাল্লাহ’

বছর দুয়েক আগে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এ অভিনেত্রী। তারপর থেকে তেমনভাবে আর পর্দায় দেখা মেলেনি ক্যাটরিনার। মাঝে মুক্তি পেয়েছিল ‘ফোন ভূত’। তারপর কেটে গেছে অনেকটা সময়। দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় নেই তিনি। তবে চলতি বছর ‘টাইগার থ্রি’ ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করতে চলেছেন। প্রস্তুতিও তুঙ্গে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে একটি গানে নাচ করছেন ক্যাট। ওই ভিডিও দেখে নেটিজেনদের ধারণা, ‘টাইগার থ্রি’ ছবিতে ‘মাশাল্লাহ ২.০’ গানের জন্য কোমর বেঁধে নেমেছেন এ অভিনেত্রী। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’-এ ‘মাশাল্লাহ’ গানে বাজিমাত করেছিলেন ক্যাটরিনা। সঙ্গ দিয়েছিলেন সালমান খান। ক্যাট ও সালমানের যুগলবন্দি জনপ্রিয়তাও অর্জন করেছিল। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, ‘টাইগার থ্রি’ ছবিতে সে রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতা আদিত্য চোপড়ার।

‘পাঠান’-এর পর এবার ‘টাইগার থ্রি’ নিয়ে তোড়জোড় শুরু করেছে যশরাজ ফিল্মস। টাইগারের তৃতীয় কিস্তিতেও একফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। ‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির ছবির সাফল্যের ফলে অ্যাকশন ঘরানার দিকেই আজকাল বেশি ঝুঁকছে যশরাজ। শোনা যাচ্ছে, ক্রিস্টোফার নোলানের মতো বড় মাপের হলিউড পরিচালকের কলাকুশলীর একজন সদস্যকেও পেতে মরিয়া তারা। হলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর মার্ক জিজ্যাককে আনতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X