তামজিদ হোসেন
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মহাকাশপ্রেমীদের জন্য আসছে ‘এলিও’

মহাকাশপ্রেমীদের জন্য আসছে ‘এলিও’

হৃদয়ছোঁয়া গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে ভরপুর এক অনন্য অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেশন মুভি ‘এলিও’। মহাকাশপ্রেমী এক ছেলের বিস্ময়কর অভিযানের গল্প নিয়ে নির্মিত এই ছবি দর্শকদের নিয়ে যাবে এক অভূতপূর্ব কল্পজগতের সফরে।

পরিচালক আদ্রিয়ান মোলিনা, ম্যাডেলিন শরাফিয়ান ও ডোমি শির পরিচালনায় নির্মিত এ ছবির অফিসিয়াল টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত অ্যানিমেশনপ্রেমীরা।

সিনেমাটির গল্প এলিও নামের এক কিশোরকে ঘিরে। যার কল্পনার জগৎ সবসময় ঘুরপাক খায় মহাকাশ নিয়ে। ঘটনাক্রমে একসময় এলিও নিজেকে আবিষ্কার করে মহাজাগতিক এক বিপদের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিওকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং একটি আন্তগ্যালাকটিক সংকটের মোকাবিলায় নেতৃত্ব দিতে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। ‘এলিও’ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, এতে রয়েছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এ ছবিটি হতে পারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

এ চলচ্চিত্রে কণ্ঠাভিনয় করেছেন ইয়োনাস কিব্রেব, জোয়ি সালদানা, ব্র্যাড গ্যারেটসহ আরও অনেকে। ছবিটি চলতি বছর ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১০

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১১

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১২

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৫

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৬

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৭

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৮

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৯

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

২০
X