তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

দ্বৈত চরিত্রে শানায়া

শানায়া কাপুর। ছবি : সংগৃহীত
শানায়া কাপুর। ছবি : সংগৃহীত

অনিল কাপুরের ভাতিজি ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর শোবিজ অঙ্গনে একটু আলাদা করে নজর কাড়ছেন। এখনো রুপালি পর্দায় অভিষেক না হলেও হাতে আছে তার এক হালির বেশি সিনেমা, যা এ বছর থেকেই মুক্তি পাবে। এর মধ্যেই তার জন্য এলো নতুন সুখবর। করণ জোহরের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর তৃতীয় কিস্তিতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।

২০১২ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত আলোচিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। যার ৭ বছর পর ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটির দ্বিতীয় পার্ট। পরিচালনা করেছিলেন পুনিত মালহোত্রা। এরপর ২০২৪ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার থ্রি’ নির্মাণের ঘোষণা দেন করণ। তবে এবার সিনেমা নয়, আসবে ছয় পর্বের ওয়েব সিরিজ আকারে। এটি পরিচালনা করবেন রিমা মায়া।

গণমাধ্যমটিতে জানানো হয়, ২০ এপ্রিল থেকে মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু হবে, যা টানা এক মাস চলবে। এ সময়ে শানায়া আর কোনো কাজ করবেন না। আর এখানেই তাকে দ্বৈত চরিত্রে শুট করতে দেখা যাবে। সিরিজটি জিওহটস্টারে প্রচার হবে।

শানায়ার এটি চতুর্থ প্রজেক্ট, যাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় রয়েছে বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘আঁখোন কি গুস্তাখিয়া’, মোহনলালের সঙ্গে ‘বৃষভা’ এবং আদর্শ গৌরবের বিপরীতে তাকে দেখা যাবে ‘তু ইয়া মে’ সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X