তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

শানায়ার শুটিং শেষ

অভিনেত্রী শানায়া কাপুর। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শানায়া কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন সঞ্জয় কাপুর ও মাহীব কাপুরের কন্যা শানায়া কাপুর। একাধিক সিনেমার কাজে বিলম্ব হওয়ার পর অবশেষে বলিউডের পাশাপাশি তেলেগু সিনে-ইন্ডাস্ট্রিতেও অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন এই সুন্দরী।

সম্প্রতি শানায়া আজারবাইজানে ‘আঁখোন কি গুস্তাখিয়া’ সিনেমার শুটিং সেট থেকে কিছু বিহাইন্ড-দ্য-সিনের ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দেখে বেশ পজিটিভ সমালোচনা করছেন নেটিজেনরা।

তার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শানায়া হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং হাতে সিনেমার ক্ল্যাপবোর্ড ধরে আছেন, যেখানে ছবির শিরোনাম ‘আখো কি গুস্তাখিয়ান’ লেখা রয়েছে। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, কৃতজ্ঞ। সম্প্রতি তিনি এই ছবির বাকু শিডিউলের শুটিং শেষ করেছেন।

অভিনয়ের আগে শানায়া ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন, যেখানে জাহ্নবী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

বলিউডের পাশাপাশি ‘বৃষভা’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন। নির্মাতা নন্দ কিশোর পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোহনলাল। ছবিটিতে সালমা আঘার কন্যা জাহরা এস খান এবং রোশান মিকাও অভিনয় করবেন। যদিও এটি একটি দ্বিভাষিক সিনেমা, তবে ‘বৃষভ’ তামিল, কন্নড় এবং হিন্দিতেও মুক্তি পাবে। সিনেমাটি চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে জানা যায়, করণ জোহরের ‘বেধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল শানায়ার। যেখানে তিনি নিমৃত চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে গত বছর থেকে ছবিটির শুটিং সম্পর্কে আর কোনো আপডেট পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি করণ। তাই ‘আখো কি গুস্তাখিয়ান’ সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১০

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১১

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১২

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৪

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৫

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৮

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৯

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

২০
X