তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

শামীমের মন্তব্যে বিরক্ত অহনা

শামীমের মন্তব্যে বিরক্ত অহনা

বর্তমানে নাটক ইন্ডাস্ট্রির আলোচিত নাম অভিনেতা শামীম হাসান সরকার। অভিনয় দিয়ে নয়, আচরণগত সমস্যার কারণে হয়েছেন খবরের শিরোনাম। তার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া, যা নিয়ে এই অভিনেতাও মুখ খুলেছেন। সেখানেই বেঁধেছে বিপত্তি। কারণ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অহনা রহমানের ব্যক্তিজীবন সামনে নিয়ে এসেছেন। তার এমন মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন অহনা। এর আগে শামীম তার বিরুদ্ধে ওঠা সহকর্মীকে মারধর ও ধর্ষণের হুমকি নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে একপর্যায়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ছোট পর্দার অভিনেত্রী অহনার সঙ্গে সাত মাসের সম্পর্কে ছিলেন তিনি। এরপর সম্প্রতি ‘প্রাক্তনকে’ নিয়ে অহনার করা নেতিবাচক মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে শামীম বলেন, “‘প্রাক্তন’ বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন, তিনি সেই ব্যক্তি নন।”

এরপর শামীম দাবি করেন, অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা। যেখানে তিনি শামীমের কাছে তিনটি প্রশ্ন রেখে লিখেছেন, “‘ডাবল টাইমিং?’ আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?”

এরপর গণমাধ্যমের উদ্দেশে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আর যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’ এরপর হাত জোরের ইমোজি দেন এই অভিনেত্রী।

এদিকে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের কাছে শামীমের এমন মন্তব্য নিয়ে জানতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করেন। জানান এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X