তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়ার বড় প্রাপ্তি

জয়ার বড় প্রাপ্তি

শুক্রবার মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির প্রচারণায় এখন ঢাকায় তিনি।

বৈশ্বিক মহামারি করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

জয়া আহসানের পাশাপাশি সিনেমার অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। সিনেমাটির গল্পে দেখা যাবে মূল চরিত্রের একজন অভিনেত্রী, অন্যজন গৃহকর্মী।

করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এ ছবির অনেকটা অংশ জুড়ে আছে রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

‘জয়া আর শারমিন’ শো পেয়েছে বসুন্ধরা সিনেপ্লেক্স, মহাখালী এস কে এস হল ও ধানমন্ডি সীমান্ত সম্ভারে। এ ছাড়া কেরানীগঞ্জের খবর লায়ন্স সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি।

সিনেমার প্রচারণায় এসে জয়া বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করেছেন মুক্তির দিন সকাল থেকে এই ব্যাপারটা শিল্পী হিসেবে, জয়া ও শারমিনের একজন প্রযোজক হিসেবে, আমার জন্য খুব খুব খুব আনন্দের। এমন ছোট ছোট গল্পগুলোই যে সবাইকে টানছে, আমরা যা বলতে চেয়েছি, তা সবাই শুনতে চাচ্ছে সেটাই বড় প্রাপ্তি।’

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। তার প্রায় ৫ মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১০

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

১১

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

১২

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

১৩

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১৪

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১৫

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৬

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১৭

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১৮

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৯

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

২০
X