তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

জেমসের সঙ্গে এক মঞ্চে দুই ভাই

মাহফুজ আনাম জেমস, প্রতীক হাসান ও প্রীতম হাসান। ছবি: সংগৃহীত
মাহফুজ আনাম জেমস, প্রতীক হাসান ও প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কিংবদন্তি এক নাম নগর বাউল। এই দলের প্রধান রকস্টার মাহফুজ আনাম জেমস, যার গানের ভক্ত বিশ্বজুড়ে। তাদের জন্য দেশে ও বিদেশে অসংখ্য কনসার্ট করে থাকেন জেমস-ভক্তরা। বর্তমানে দলটি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে এরই মধ্যে কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবে তারা। এর মধ্যে আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা রয়েছে। যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই গায়ক এবং আপন ভাই—প্রতীক হাসান ও প্রীতম হাসান। বর্তমানে তারা দুজনেই আমেরিকায় অবস্থান করছেন।

এ কনসার্টটি আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস, প্রতীক হাসান ও প্রীতম হাসানকে একসঙ্গে একই মঞ্চে দেখার জন্য প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে আছেন। বিশেষ করে জেমসের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে সমান থাকায় তাকে দেখার জন্য দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। পাশাপাশি প্রতীক ও প্রীতমের গ্রহণযোগ্যতাও এখন যথেষ্ট ভালো। তাই দেশের সংগীতের এই জনপ্রিয় তিনজনকে একত্র করতে পেরে আয়োজকরা আনন্দিত। এদিকে, ৫ জুলাই নিউইয়র্কে আরও একটি কনসার্ট করেছে নগর বাউল। সামনে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে দলটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X