বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল ‘ঘুমপরী’র ট্রেলার

‘ঘুমপরী’তে তিশা-প্রীতম। ছবি : সংগৃহীত
‘ঘুমপরী’তে তিশা-প্রীতম। ছবি : সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা। ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে দেখা যাবে তাদের। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই জুটির ওয়েব ফিল্মটির ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’

‘ঘুমপরী’তে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’

‘ঘুমপরী’ তৈরি হয়েছে পারসা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গান অবলম্বনে। এতে তিনিও অভিনয় করেছেন।

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X