তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন রূপে পর্দায় ফিরছে ‘হ্যারি পটার’

নতুন রূপে পর্দায় ফিরছে ‘হ্যারি পটার’

দীর্ঘ ২৫ বছর পর আবারও নতুন রূপে ছোট পর্দায় জাদু ছড়াতে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হ্যারি পটার’। জে কে রাওলিংয়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এইচবিও নির্মাণ করছে একেবারে নতুন এই টেলিভিশন সংস্করণ, যার প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর তাতেই রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তমহলে।

প্রকাশিত একটি ছবিতে প্রথমবারের মতো তরুণ উইজার্ড হ্যারি পটারের চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিনকে দেখা গেছে। ১১ বছর বয়সী ম্যাকলাফলিনের সঙ্গে রন উইজলি হিসেবে আলেস্টার স্টাউট ও হারমায়োনি গ্রেঞ্জার হিসেবে আরাবেলা স্ট্যান্টনকেও বেছে নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই ৯ থেকে ১১ বছর বয়সী ব্রিটিশ শিশুদের মধ্য থেকে দীর্ঘ কাস্টিং অনুসন্ধানের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

প্রকাশিত ছবিতে ড্যানিয়েল র‌্যাডক্লিফের মতো, ম্যাকলাফলিনকেও হ্যারি পটারের বিখ্যাত গোল চশমা ও গ্রিফিনডর ইউনিফর্মে দেখা যায়।

এ বিষয়ে সিরিজটির প্রযোজক ফ্রানচেস্কা গার্ডিনার ও মার্ক মাইলড বলেন, ‘এ তিনটি ভিন্ন ও অনন্য প্রতিভা একসঙ্গে পর্দায় যেভাবে জাদু ছড়াবে, তা দেখার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। হাজার হাজার শিশু অডিশনে অংশ নিয়েছে—তাদের মধ্যে এত প্রতিভা দেখে আমরা অভিভূত।’

এইচবিও আরও কিছু নতুন চরিত্রের ঘোষণা দিয়েছে, যেমন নেভিল লংবটম চরিত্রে ররি উইলমট, ডাডলি ডার্সলি চরিত্রে অ্যামস কিটসন, ম্যাডাম হুচ চরিত্রে লুইস ব্রিলি এবং ওলিভান্ডার চরিত্রে অ্যান্টন লেসার। আসন্ন এ সিরিজটিতে রাওলিংয়ের বইয়ের ‘একটি বিশ্বস্ত রূপান্তর’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। যেখানে প্রতি সিজনে একটি করে বই অনুসরণ করা হবে। এ বিষয়ে ২০২৩ সালের এক ঘোষণায় এইচবিও জানায়, সিরিজটি হবে ‘চমৎকার বিবরণ, প্রিয় চরিত্র ও নাটকীয় লোকেশনসমৃদ্ধ, যা হ্যারি পটার ভক্তরা গত ২৫ বছর ধরে ভালোবেসে এসেছে।’ এই সিরিজটির লেখক ও নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন জে কে রাওলিং নিজেই, আর পরিচালনায় রয়েছেন ‘সাকসেশন’ সিরিজের অভিজ্ঞ নির্মাতা মার্ক মাইলড। এরই মধ্যে যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও লিভসডেনে এই টিভি সিরিজের শুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটি মুক্তি পাবে ২০২৭ সালে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X