কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাজারে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণে হারিয়ে পিকআপভ্যান উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার ঘগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ গ্ৰামের আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) ও একই ইউনিয়নের ভরা গ্ৰামের আবদুল হামিদের ছেলে নূর আলম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে।

এ সময় ওই পিকআপ ভ্যানের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান বলেন, এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X