কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

বিয়ের আয়োজন। প্রতীকী ছবি
বিয়ের আয়োজন। প্রতীকী ছবি

কারাগারে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতি হতে যাচ্ছে বিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঘটছে এমন ঘটনা। এমনকি সেই বিয়ের জন্য ১৫ দিনের জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ আসামি বিয়ে করার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। রাজস্থান হাইকোর্ট তাদের ১৫ দিনের জন্য প্যারোল মঞ্জুর করেছেন।

মুক্তি পাওয়া দুজন হলেন মডেল প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং তার বাগদত্তা হনুমান প্রসাদ। শুক্রবার রাজস্থানের আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় আজ তাদের বিয়ের কথা রয়েছে। তারা দুজনই বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি।

প্রিয়া শেঠ ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচিত এক যুবককে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। ছয় মাস আগে একই জেলে হনুমান প্রসাদের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এনডিটিভি জানিয়েছে, ২০১৮ সালের ২ মে প্রিয়া শেঠ টিন্ডারে পরিচিত দুষ্যন্ত শর্মাকে জয়পুরের বাজাজ নগরের একটি ফ্ল্যাটে ডেকে নেন। পরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার কথা ছিল। প্রিয়া শেঠের তৎকালীন প্রেমিক দীক্ষান্ত কামরার ঋণ শোধ করাই ছিল মূল উদ্দেশ্য। প্রিয়া শেঠ দুষ্যন্তের বাবার কাছে ১০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন। তার বাবা তিন লাখ রুপি জোগাড় করে পাঠান। তবে দুষ্যন্তকে ছেড়ে দিলে পুলিশে খবর দিতে পারে এই আশঙ্কায় প্রিয়া শেঠ, দীক্ষান্ত কামরা ও তাদের সহযোগী লক্ষ্য ওয়ালিয়া তাকে হত্যা করে।

পরে মরদেহ একটি স্যুটকেসে ভরে আমের পাহাড়ে ফেলে দেওয়া হয়। পরিচয় গোপন করতে মরদেহে একাধিক ছুরিকাঘাত করা হয় এবং আলামত নষ্ট করতে ফ্ল্যাট পরিষ্কার করা হয়। ৩ মে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, হনুমান প্রসাদ তার প্রেমিকার স্বামী ও চার শিশুকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত। তার প্রেমিকা সন্তোষ বয়সে তার চেয়ে প্রায় ১০ বছরের বড় ছিলেন এবং আলওয়ারে তায়কোয়ান্দো খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালের ২ অক্টোবর রাতে সন্তোষ হনুমান প্রসাদকে তার বাড়িতে ডেকে পাঠান। সেখানে পশু জবাইয়ের ছুরি দিয়ে সন্তোষের স্বামী বনওয়ারি লালকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় সন্তোষের তিন সন্তান ও এক ভাগনে জেগে ওঠে এবং ঘটনা দেখে ফেলে।

ধরা পড়ার আশঙ্কায় সন্তোষ শিশুদেরও হত্যার নির্দেশ দেন। হনুমান প্রসাদ সেই নির্দেশ অনুযায়ী চার শিশুকেও হত্যা করেন। ওই ঘটনায় এক রাতে পাঁচজন নিহত হন। এটি আলওয়ারের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে পরিচিত।

এনডিটিভি জানিয়েছে, দুই আসামির আবেদনের পর রাজস্থান হাইকোর্ট মানবিক বিবেচনায় তাদের ১৫ দিনের প্যারোলে জামিন মঞ্জুর করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময় শেষে তাদের আবার কারাগারে ফিরে যেতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X