তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

কানাডায় গাইবে আর্ক-শিরোনামহীন

কানাডায় গাইবে আর্ক-শিরোনামহীন

জনপ্রিয় দুই ব্যান্ড আর্ক ও শিরোনামহীন। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাদের জনপ্রিয়তা। যার জন্য প্রতি বছরই ইউরোপ-আমেরিকায় গানের আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে কানাডার মঞ্চে দেখা যাবে ব্যান্ড দুটিকে। বিষয়টি আর্কের পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি। যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। যেখানে আর্কের সঙ্গে এক মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন।

এ ছাড়া তাদের সঙ্গে গাইবে কানাডার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যান্ড আয়রন ক্লিফ ও বি-শার্প। মিক্সটেপের আয়োজনে ইভেন্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘এই অবেলায় সুইটি’।

কনসার্টের টিকিটের বিক্রি এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে টিকিট মিক্সটেপ ইভেন্টের অনলাইনে। এ কনসার্টের মধ্য দিয়ে স্টেজে ফিরবেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া।

বর্তমানে শিরোনামহীনের দেশেও রয়েছে কনসার্ট ব্যস্ততা। ঢাকা ও ঢাকার বাইরে সমানতালে শো করছে দলটি। কানাডা সফর নিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করে দলটি। টরন্টোতে মিক্সটেপের আয়োজনে সেবার প্রথম সফর করে তারা। আয়োজনটি তাদের ২৯ বছরের ইতিহাসে কানাডায় প্রথম সফর ছিল। তাই এবারও দেশটিতে যেতে পেরে আনন্দিত পুরো দল।

আর্ক ব্যান্ডের সদস্য: হাসান (ভোকাল)। টিংকু আজিজুর রহমান (কি-বোর্ড ও ভোকাল)। এসআই সুমন (গিটার), আসাইফ হোসাইন নমন (গিটার), ইরশাদ আলী নিপু (গিটার) এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি।

শিরোনামহীন সদস্য: জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X