তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

রনির নির্মাণে দীর্ঘ সময় পর একসঙ্গে লাভলু ও মোশাররফ

রনির নির্মাণে দীর্ঘ সময় পর একসঙ্গে লাভলু ও মোশাররফ

অভিনেতা, নির্মাতা ও নাট্যকার সালাহউদ্দিন লাভলু। আরেকজন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুজন এরই মধ্যে দর্শকদের অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন। তবে জুটি হয়ে অভিনয়ে অনেক দিন দেখা যায়নি তাদের। এবার আবারও নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারা। নাম ‘উত্তরাধিকার’। এটি পরিচালনা করছেন মেহেদী রনি।

নাটকটি নিয়ে কালবেলাকে নির্মাতা রনি বলেন, “আমি মোশাররফ ভাইকে নিয়ে এর আগে অনেক নাটক করেছি। তবে আমার ইচ্ছা ছিল সালাহউদ্দিন লাভলু ও মোশাররফ ভাই দুজনকে নিয়ে একসঙ্গে কাজ করার। অবশেষে সেটি করার সুযোগ হয়েছে ‘উত্তরাধিকার’ নাটকের মাধ্যমে। যার জন্য আমি খুবই আনন্দিত। এটি একটি পারিবারিক গল্প। যেখানে সালাহউদ্দিন লাভলু ও মোশাররফ করিম আপন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তাদের দুজনের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে মজার বিষয় হলো, আমার এ নাটক দিয়ে তারা দীর্ঘদিন পর আবারও একসঙ্গে অভিনয় করলেন। তাই ইচ্ছা আছে তাদের নিয়ে আরও কয়েকটি প্রজেক্ট করার।”

এ নাটকে সালাহউদ্দিন লাভলু ও মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, তাহমিনা সুলতানা মৌ, পঙ্কজ মজুমদার। নাটকটি আজ বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X