মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ শেষেই প্রাণ হারালেন তরুণ প্রতিভাবান খেলোয়াড়

ইথান ম্যাক্লাউড। ছবি : সংগৃহীত
ইথান ম্যাক্লাউড। ছবি : সংগৃহীত

অল্প বয়সে প্রাণ হারালেন ইংল্যান্ডের তরুণ প্রতিভাবান ফুটবলার ইথান ম্যাক্লাউড। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তরুণ এই ফুটবলার। ম্যাক্লাউড ইংলিশ ক্লাব ম্যাকলসফিল্ডে উইঙ্গার হিসেবে খেলতেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেডফোর্ড টাউনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাকলসফিল্ড। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দলের জয়ে অবদান রেখেছিলেন ইথান। ম্যাচ শেষ করে নিজের মার্সিডিস বেঞ্জ গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। নর্দাম্পটনের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি একটি ধাতব দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণ ফুটবলারের।

সাত বছর বয়সে উলভস একাডেমিতে যোগ দিয়ে ধীরে ধীরে ক্লাবটির বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন ইথান। দীর্ঘ সময় একাডেমিতে খেলার পর ২০২৩ সালের জানুয়ারিতে উলভসের সঙ্গে পেশাদার চুক্তি করেন তিনি। এ সময় তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেন।

ইথানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব ম্যাকলসফিল্ড। বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ইথানের চলে যাওয়ার খবর আমাদের পুরো ক্লাবকে স্তব্ধ করে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতির বেদনা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই।’

বার্মিংহামে জন্ম নেওয়া ইথান শৈশব থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ১০ বছর তিনি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে খেললেও মূল দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। উলভস একাডেমির পরিচালক জন হান্টার-ব্যারেট বলেন, ‘ইথানের মৃত্যুর খবরে আমরা ক্লাব ও একাডেমি হিসেবে গভীরভাবে শোকাহত। তিনি দীর্ঘদিন আমাদের একাডেমির অংশ ছিলেন এবং তার ভাই কনর এখনো আমাদের দলে রয়েছে। কনর ও তার পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X