স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: টুর্নামেন্ট শুরুর আগেই মিলল বড় দুঃসংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

আর কিছুদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ওই আসরকে কেন্দ্র করে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান দেখার। তবে সমর্থকদের হতাশা করার মতোই এক খবর দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে।’

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে না।’

উদ্বোধন অনুষ্ঠান না হওয়ার বিষয়টি স্বীকার করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘উদ্বোধন অনুষ্ঠান হয়তো আমরা করব না। কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। তো আমরা সবদিকে মনোযোগ রাখছি। তবে এ মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X