কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

এক বছরে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার

ইউক্রেনের সেনা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের সেনা। ছবি : সংগৃহীত

ইউক্রেন এক বছরে পাঁচ লাখ সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ইউক্রেনের প্রায় পাঁচ লাখ সেনা নিহত বা হতাহত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলৌসভ দাবি করেছেন, চলতি বছরেই ইউক্রেন প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে। বুধবার মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।

বেলৌসভের দাবি অনুযায়ী, গত এক বছরে ইউক্রেনের সামরিক সক্ষমতা প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এর ফলে জোরপূর্বক বেসামরিক নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেও বাহিনী পুনর্গঠন করা কিয়েভের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে। এর ফলেই বাধ্যতামূলকভাবে সাধারণ মানুষকে সেনায় নিয়োগ দিয়ে বাহিনী পূরণ করার সক্ষমতা কিয়েভ হারিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ইউক্রেন ১ লাখ ৩ হাজারের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার ৫০০টি ছিল পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

২০২২ সালে রাশিয়ার সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর ইউক্রেন জেনারেল মোবিলাইজেশন ঘোষণা করে। সে সময় ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত বছর ইউক্রেন বাধ্যতামূলক সেনা নিয়োগের বয়সসীমা ২৭ থেকে কমিয়ে ২৫ বছর করে এবং নিয়োগ বিধি আরও কঠোর করে।

আরটি জানিয়েছে, এই বাধ্যতামূলক নিয়োগ কার্যক্রম ঘিরে ইউক্রেনে একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সেনা নিয়োগ কর্মকর্তারা অনিচ্ছুক তরুণদের মারধর করছেন, রাস্তায় ধাওয়া করছেন এবং বাধা দিতে আসা সাধারণ মানুষকেও হুমকি দিচ্ছেন।

রাশিয়ার দাবি, যুদ্ধক্ষেত্রে ধারাবাহিক পিছিয়ে পড়া ও জনবল সংকটের কারণে ইউক্রেনের নিয়োগ অভিযান আরও কঠোর ও সহিংস হয়ে উঠেছে। তবুও ইউক্রেনীয় কর্মকর্তা ও ফ্রন্টলাইনের কমান্ডাররা অভিযোগ করেছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেনা সংগ্রহ করা যাচ্ছে না, যার ফলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য ও পরিসংখ্যান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X