কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিক ‘অদল-বদল’ ক্যাম্পেইন

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলায় প্লাস্টিক ‘অদল-বদল ক্যাম্পেইন’ আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলায় প্লাস্টিক ‘অদল-বদল ক্যাম্পেইন’ আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবিলায় জনসচেতনতা ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই বাস্তবতা সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলায় প্লাস্টিক ‘অদল-বদল ক্যাম্পেইন’ আয়োজন করা হয়।

ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রুপান্তর আয়োজিত এই তিন দিনব্যাপী উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। একই সঙ্গে জাতীয় পর্যায়ের বেসরকারি শিল্পগোষ্ঠী সুপার স্টার গ্রুপের সম্পৃক্ততা এই উদ্যোগকে আরও উৎসাহব্যাঞ্জক করে তোলে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

প্লাস্টিক একটি প্রায় অপচনশীল বর্জ্য, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পৌর এলাকায় প্রতিদিন উৎপাদিত মোট বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক, যা জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা হ্রাস এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। এই বাস্তবতায় প্লাস্টিক বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহার নিশ্চিত করা স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

এই প্রেক্ষাপটে প্লাস্টিক ‘অদল-বদল ক্যাম্পেইন’ একটি অংশগ্রহণমূলক উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হয়। ক্যাম্পেইনের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্যকে নির্দিষ্ট শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিত্যপণ্যের সঙ্গে বিনিময়ের সুযোগ তৈরি করা হয়। এতে সাধারণ মানুষ সরাসরি বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার পাশাপাশি প্লাস্টিককে সম্পদ হিসেবে দেখার ধারণার সঙ্গে পরিচিত হন।

ক্যাম্পেইনে স্থানীয় উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার একটি সমন্বিত প্রক্রিয়া গড়ে ওঠে। তবে, পুরো উদ্যোগের কেন্দ্রবিন্দু ছিল স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা।

এই তিন দিনব্যাপী ক্যাম্পেইনে মেলা পরিদর্শনে আগত দর্শনার্থী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়, যা পরে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বয়ে পুনর্ব্যবহার ও নিরাপদভাবে অপসারণ করা হবে।

বিজয় মেলার সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলেই এই কমিউনিটি-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার গুরুত্বের ওপর মত দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X