তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

নজরুল প্রয়াণ দিবসে বিটিভির আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ১২ ভাদ্র, বুধবার। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৮টায় রয়েছে গোলাম মোর্শেদের প্রযোজনায় নজরুল সংগীতের অনুষ্ঠান।

নজরুলের গানে মৃত্যু ভাবনার আলোকে গানগুলো পরিবেশন করবেন সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস। ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুখুমিয়া’ প্রচারিত হবে বেলা ১১টায়। নাজমুল হকের প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকছে একক সংগীত, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, নৃত্য ও নাটিকা। দুপুর আড়াইটায় রয়েছে গীতিনৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। বাঁশরী শিল্পচর্চা কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। তৎকালীন সময়ের বেদে সম্প্রদায়ের জীবন, তাদের সুখ-দুঃখ ও ভালোবাসা নিয়ে রচিত হয়েছে ‘বনের বেদে’।

বিকেল সাড়ে ৩টায় থাকছে আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও মুনমুন আহমেদের উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘আমারে দেবনা ভুলিতে’। বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মাহবুবা জেমিনের প্রযোজনায় নজরুলের কবিতা নিয়ে আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আফরোজা সুলতানার প্রযোজনায় আলেখ্যা অনুষ্ঠান। নজরুলের গান, কবিতা, নৃত্য ও আলোচনার মাধ্যমে সাজানো হয়েছে আলেখ্যানুষ্ঠানটি।

রাত ৯টায় রয়েছে নাটক ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের লেখা এ নাটকটির টিভি নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ। মামুন মাহমুদের প্রযোজনায় নাটকে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা, মনোয়ারসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে—ত্রিভুজ প্রেমের জটিলতা ও পরিণতি নিয়ে গড়ে উঠেছে নাটকের প্রেক্ষাপট। এ নাটকের মূল উপজীব্য হলো রাজা মীনকেতু, রানী জয়ন্তী ও উগ্রাদিত্যের মধ্যে প্রেম ও সম্পর্কের জটিলতা। জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা ও আবেগের তীব্রতা নাটকটিকে বিষাদময় পরিণতির দিকে নিয়ে গেছে।

এ ছাড়া রাত ১০টায় প্রচারিত হবে নজরুলের গান নিয়ে দ্বৈত সংগীত অনুষ্ঠান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। তানভীর আলম সজিবের সংগীত পরিচালনায় ‘অঞ্জলি লহ মোর’ গানটি গাইবেন ইয়াসমিন মুস্তারি ও তানভীর সজিব, ‘কেনো আসিলে ভালোবাসিলে’ গাইবেন সালাউদ্দিন আহমেদ ও প্রিয়াংকা গোপ, ‘তুমি লহো প্রভু আমার’ গাইবেন ফাতেমা তুজ জোহরা ও মাহমুদুল হাসান, ‘কথা কও’ গাইবেন ইয়াকুব আলী খান ও সুকন্যা, ‘মোরা আর জনমে হংসমিথুন’ গাইবেন ড. নাশিদ কামাল ও বিজন চন্দ্র মিস্ত্রী, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ গাইবেন নোশিন লায়লা ও মোহিত খান।

এ ছাড়া ‘নিশি নিঝুম’ গানটি গাইবেন শারমিন সাথী ইসলাম ও রেজওয়ানুল ইসলাম, ‘ফুলেরও জলসায়’ গাইবেন রওশন আরা সোমা ও শহীদ কবির পলাশ, ‘আবার ভালোবাসার সাধ’ গাইবেন রেবেকা সুলতানা ও সঞ্জয় কবিরাজ, ‘তুমি সুন্দর তাই’ গানটি গাইবেন ছন্দা চক্রবর্তী ও ইমতিয়াজ আহমেদ খান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X