বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

দেব ও শুভশ্রী । ছবি : সংগৃহীত
দেব ও শুভশ্রী । ছবি : সংগৃহীত

১০ বছর পর ‘ধূমকেতু’ মুক্তির মাধ্যমে পর্দায় একসঙ্গে এবার দেখা মিলেছিল দেব-শুভশ্রী জুটিকে। কিন্তু এবার তাদের নাম নিয়েই শুরু হয়েছে বিতর্কের ঝড়। দেবের একটি মন্তব্যেই যেন আগুনে ঘি ঢেলেছে টালিপাড়ায়। গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছিল টালিউড সিনেমা ‘ধূমকেতু’। ছবিটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকরা আবারও পেয়েছিলেন দেব-শুভশ্রী জুটির ম্যাজিক।

তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘যদি এই ছবি ২০২৫ সালে তৈরি হতো, তবে শুভশ্রীকেই কি নায়িকা হিসেবে বেছে নিতেন?’

নায়কের সোজাসাপ্টা জবাব, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তার মুখের ইনোসেন্স ও সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা নয়, বরং হয়তো কোনো পার্শ্ব চরিত্রে কাস্ট করতেন। আর এই মন্তব্য ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলী। খানিক ক্ষুব্ধ সুরেই তিনি বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ রকম কথা বলে, আমি জানি না। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি, আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন নায়ক যিনি আমার সঙ্গে ছবির প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মানা কঠিন।‘

এখানেই শেষ নয়। সাংবাদিকদের প্রশ্নে আবার দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখার সম্ভাবনা নিয়েও বেশ কড়া সুরে নায়িকা বলেন, ‘বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।‘

দেব-শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটিই ছিলেন না, একসময় বাস্তবেও ছিল তাদের প্রেমের গল্প, যা টালিউডের ওপেন সিক্রেট বিষয় ছিল। বিচ্ছেদের পরও ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। আর সেই জুটি নিয়েই ফের নতুন করে ঝড় উঠল টালিগঞ্জে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X