পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ছবি : কালবেলা
ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকার বাংলাদেশের অভ্যন্তরে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। এ সময় তাকে শান্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে আবার জঙ্গলের ভেতরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম ও মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে বাঘটি। দূর থেকে দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করেছিল। দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায় ধারণা করা হচ্ছে কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ থাকতে পারে।

জহির আহমদ নামের একজন কৃষক জানান, ওই এলাকার তার একাধিক জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বনের বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে।

এ বিষয়ে পরশুরাম থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম কালবেলাকে জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন।

বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X