কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘যদি হামলার কোনো পরিকল্পনা হয়ে থাকে, তবে সেটা ইনফরমাল (অনানুষ্ঠানিক)। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের তৌহিদ হোসেন বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি, য‌দি হামলার প‌রিকল্পনা হয়ে থাকে সেটা ইনফরমাল এবং সে বিষয়ে কোনো তথ্য নেই।’

এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কী ব্যবস্থা নিচ্ছে, সেটা যদি আসলেই সিকিরিউটিসংক্রান্ত হয়ে থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো বলতে পারবে।’

চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রশ্ন করলে, তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর অন্তর্বর্তী সরকার সতর্ক হয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশেষ ধর্ম পালনকারী কোনো কর্মী বা বাংলাদেশি কর্মীকে অপহরণ ও হত্যা, পাশাপাশি দূতাবাসে হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে সরকার।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X