পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

পীরগাছা থানা, রংপুর। ছবি : কালবেলা
পীরগাছা থানা, রংপুর। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় বিএনপি নেতাদের নামে অপপ্রচার, চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামীম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এ ছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুঁইফোড় একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও সংবাদ৩৬৫ ফেসবুক পেজের মাধ্যমে দলীয় নেতাদের নামে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে মামলার বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা রয়েছে। এ ছাড়া এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা বলেন, ৫ আগস্ট থেকে বিভিন্ন সময় ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পুরোনো ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।

এদিকে মামলার এক নম্বর আসামি শামসুল হক সবুজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি সেই ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি গত ৭ আগস্ট থেকে বগুড়ায় অবস্থান করছেন। তিনি একজন জুলাই যোদ্ধা। সংবাদ৩৬৫.নিউজ ওয়েবসাইট ও সংবাদ৩৬৫ ফেসবুক পেজের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X