কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ বিপুল ব্যবধানে জয় পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১৭টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয় পান।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন সর্বোচ্চ ৭১৮ ভোট।

এ ছাড়া বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট), আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রাজিব মন্ডল (৬০০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।

কার্যকরী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাডভোকেট আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাডভোকেট তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত অ্যাডভোকেট আফরোজা জাহান (৫২৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন। ফলে এবারের বার নির্বাচনে সরকার হুমায়ূন ও আনোয়ার পরিষদ ১৬-১ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

এ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে বিএনপিপন্থি আইনজীবীদের আরেকটি অংশ পাল্টা প্যানেল ঘোষণা করে নির্বাচনে ছিল। বিদ্রোহী রেজা-গালিব প্যানেলের কয়েকজনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারও করা হয়। যদিও শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে উতরে গেছে বিএনপি সমর্থিত প্যানেলটি। ভোটার সংখ্যা ১১৭৬, কাস্ট হয়েছে ১০৫৩টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X