তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভারতে মুক্তি পাবে ‘আবির গুলাল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত রোমান্টিক সিনেমা ‘আবির গুলাল’। তবে ভারতীয় দর্শকদের জন্য সুখবর হলো, সিনেমাটি সেখানে মুক্তি পাবে আরও দুই সপ্তাহ পর, অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর।

প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) নিশ্চিত করেছে, ভারতীয় দর্শকদের জন্য সিনেমাটি আলাদাভাবে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। এক সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়, তারা মুভিটি নিয়ে আত্মবিশ্বাসী। সরল ও মিষ্টি প্রেমের গল্প হওয়ায় এটি সবার মন ছুঁয়ে যাবে। তা ছাড়া, ২৬ সেপ্টেম্বর ভারতে অন্য কোনো সিনেমা মুক্তির তালিকায় নেই। ফলে ‘আবির গুলাল’ এককভাবে মুক্তি পাবে।

অপ্রত্যাশিত সম্পর্ক, দ্বিতীয় সুযোগ ও ভালোবাসার শক্তি নিয়েই এগিয়েছে আবির গুলালের গল্প। এতে দেখা যাবে প্রাণবন্ত গুলাল এক বিয়ের আসর থেকে পালিয়ে লন্ডনে চলে যায়। সেখানে তার দেখা হয় আবির সিংহের সঙ্গে, যিনি এক রেস্তোরাঁ ব্যবসায়ী এবং অতীতের জটিলতায় জর্জরিত। নাচের ক্লাস থেকে শুরু করে নানা অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই শিখতে হয় ক্ষমা ও বেড়ে ওঠার শিক্ষা।

সিনেমাটি প্রযোজনা করেছেন বিবেক বি আগরওয়াল, রাজা নামাজি ও ফিরুজি খান। পরিচালনায় রয়েছেন আরতি এস বাগদি। সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদি এবং গীত রচনা করেছেন কুমার।

এর আগে সিনেমাটি ভারতে মুক্তিতে বাধা আসে। যার কারণ ছিল ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন। এবার সিনেমাটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X