বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো পাকিস্তানি অভিনেতার বলিউড সিনেমার কাজ 

বলিউড অভিনেত্রী বাণী কাপুর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী বাণী কাপুর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানি শিল্পীদের বলিউডে আগে নিয়মিত অভিনয় করতে দেখা যেত। তবে ২০১৬ সাল থেকে বি-টাউনে তাদের কাজ একেবারই বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘আবির গুলাল’। এতে অভিনয় করেছেন বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে।

লন্ডনে এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজ। ছবিটি প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স এবং আরজে পিকচার্স। প্রধান প্রযোজক হিসেবে রয়েছেন ভিবেক বি আগারওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী। সিনেমাটি ইউকের বিভিন্ন মনোরম স্থানে শুট করা হয়েছে। বলিউড হাঙ্গামার সূত্রে জানা যায়, আবির গুলাল’ সিনেমার সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। এখন এডিটং, ডাবিংসহ বাকি কাজ করা হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দুই তারকা ফাওয়াদ খান এবং বাণী কাপুর তাদের সিনেমার টিমের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিতে ফাওয়াদ খানের স্ত্রী সাদাফ খানও তার পাশে দাঁড়িয়ে আছেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

সিনেমাটিতে দুজনের একটি জার্নি তুলে ধরা হবে, যা না বুঝেই একজন আরেকজনকে সেরে উঠতে সাহায্য করে। এগিয়ে যায় অপ্রত্যাশিত এক পরিণতির দিকে। সিনেমাটি পরিচালনা করছেন আরতি এস বাগদি।

তবে কবে কোন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X