তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

তানিয়া বৃষ্টির নতুন

তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত

নাটক ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউবে প্রতিনিয়তই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশ পাচ্ছে। সেসব নাটক আবার দর্শকের কাছে অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলে। এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘জামাই বউ বাটপার’ (পরিচালক মাসুদ রানা অনিক), ‘পানু হেটস রানু’ (পরিচালক মাসুদ রানা অনিক) ও ‘দাদীর দাদাগিরি’ (পরিচালক শহীদ উন নবী)। তিনটি নাটকেই তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

এর আগেও তানিয়া বৃষ্টি শহীদ উন নবীর বেশকিছু নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। ‘দাদীর দাদাগিরি’ নাটকে অভিনয় করেও তিনি বেশ সাড়া ফেলেছেন। যথারীতি অনিকের ‘জামাউ বউ বাটপার’ ও ‘পানু হেটস রানু’ নাটকে অভিনয় করেও বৃষ্টি বেশ সাড়া পাচ্ছেন। এ ব্যাপারে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক কষ্ট সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন, আমার অভিনীত নাটক দেখে তারা তাদের ভালো লাগার কথা প্রকাশ করেন; এটাই তো আসলে চেয়েছিলাম আমি। দর্শকদের জন্যই ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। আগে এমন একটা সময় ছিল—নিজেকে যুদ্ধের মাঠে টিকিয়ে রাখার জন্য গল্পের দিকে মনোযোগ দিতে পারতাম না। যে কারণে যে কাজই এসেছে করে ফেলতাম। কিন্তু এখন তো সে সময় সুযোগটা এসেছে। গল্প নিজের মনের মতো নির্বাচন করতে পারছি। ভালো লাগলে কাজ করছি, না ভালো লাগলে করছি না। এই যে গল্প নির্বাচনে চরিত্র নির্বাচনে স্বাধীনতাটা—এটা সব শিল্পীই চায়। কারও কারও জীবনে সেই সুযোগ আসে, কারও কারও জীবনে আসে না। আমাকে নিয়ে এখন যারা নিয়মিত কাজ করছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ, তারা আমার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন। তাতে আমি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।’ তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ভালো ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করার সুযোগ খুঁজতেন। কেউ কেউ সহযোগিতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেনও; কিন্তু তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে, তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন।

২০২২ সালে তার নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন। এতে বৃষ্টি তুখোড় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে। আর এরপর একে একে সব ভালো গল্পে যেমন কাজ করার প্রস্তাব আসতে থাকে, গুণী নির্মাতা, প্রজন্মের মেধাবী নির্মাতারা তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন।

২০২২ থেকে ২০২৫ অর্থাৎ আজ অবধি বৃষ্টি একের পর এক ভালো ভালো গল্পের নাটকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’,‘ সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X