বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

নারীকেন্দ্রিক গল্পে প্রথমবার বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

সাগর জাহানের পরিচালনায় ‘চোখটা আমাকে দাও’ নাটকে গত বছর দুর্দান্ত অভিনয় করে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন এ প্রজন্মের অন্যতম আলোচিত জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শুধু তাই নয়, এ নাটকে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীরও স্বীকৃতি পেয়েছিলেন। যে কারণে পরবর্তীকালে কাজের প্রতি বৃষ্টির ডেডিকেশন আরও বেড়ে যায়।

অভিনয় জীবনের সফলতার এক যুগে বৃষ্টি বহু চ্যালেঞ্জিং গল্পের নাটকে অভিনয় করেছেন। বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। তবে এবারই প্রথম তানিয়া বৃষ্টি এবার নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করলেন।

আওরঙ্গজেবের রচনা ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ নাটকটি নিয়ে বৃষ্টির প্রত্যাশা ভীষণ, যা নিয়ে তিনি বলছিলেন, ‘এবারই প্রথম আমি নারীকেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছি। তুহিন ভাই সবসময়ই চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে কাজ করি। তিনি ঠিক তেমনই স্ক্রিপ্ট নিয়ে এসেছেন আমার কাছে, যা আমার কাছেও প্রত্যাশা থাকে তার কাছে। তো জয়িতার দিনরাত্রি নাটকটির গল্প তেমনি চ্যালেঞ্জিং। আমি নাটকে কয়েকটি চরিত্রে নিজেকে ভেঙে অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু প্রথমবার নারীকেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি, তাই আমারও পূর্ণ মনোযোগ ছিল কাজটি নিয়ে। একটুও ছাড় দিইনি আমি গল্পটা শতভাগ ফুটিয়ে তুলতে।

তুহিন ভাইও অনেক শ্রম দিয়েছেন। আমার বিশ্বাস, নাটকটি দর্শকের ভীষণ ভালোলাগবে। ধন্যবাদ পুরো টিমকে, কারণ গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার জন্য পুরো টিমও অনেক কষ্ট করেছে। দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প, এই নির্মাণ এবং সর্বোপরি আমার অভিনয় ভালো লাগে, তাহলে কষ্ট সার্থক।’

নাটকে আরও অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ আরও অনেকেই। চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ। সম্পাদনায় অমিতাভ মজুমদার।

এরই মধ্যে বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়া তিনি এরই মধ্যে অনন্য ইমন, মহিন খানের নির্দেশনাতেও আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X