রাজু আহমেদ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুভূতি নিয়ে খোলামেলা তানিয়া, ভক্তদের আক্ষেপ

তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি আবারও কনে রূপে হাজির হচ্ছেন নাটকে। নতুন ধারাবাহিকের একটি চরিত্রে তাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে। চরিত্রের নাম ‘মায়া’। শুটিংয়ের ফাঁকে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানালেন কাজের অভিজ্ঞতা আর বিয়ের আগের দিনের অনুভূতি।

তানিয়া বলেন, ‘অনেক বছর পর সিরিয়াল করছি। গল্পটা খুব সুন্দর, পারিবারিক একটা গল্প। পড়েই ভালো লেগেছে।’

এর আগেও বেশ কিছু নাটকে কনের সাজে অভিনয় করেছেন তিনি। সে প্রসঙ্গে জানালেন, ‘এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, তাই আলাদা কিছু নয়। তবে প্রতিটি চরিত্র আলাদা, সেই জায়গা থেকে কাজের আনন্দ থাকে।’

আলোচনায় উঠে আসে বিয়ের আগের দিনের বিশেষ অনুভূতিও। তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংস যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, তাহলে দারুণ সুন্দর। আবার যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, যেমন এই নাটকে, তখন মেয়েটির একদিকে নার্ভাসনেস, আবার অন্যদিকে এক্সাইটমেন্ট কাজ করে—নতুন একটা পরিবার পাচ্ছে তো।’

তিনি আরও যোগ করেন, ‘নিজের পরিবার ছাড়তে হচ্ছে, নতুন পরিবারে মানিয়ে নেওয়ার ভাবনা আসে। সামনে কী হবে, কীভাবে নতুন পরিবেশে মানিয়ে নেবে—এই দুশ্চিন্তাটাও থেকে যায়।’

এদিকে তার এই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই ভক্তরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকে ভেবে বসেন, সত্যিই হয়তো বিয়ে করছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘তানিয়া, তুমি এটা কেমনে করলা? তুমি না আমাকে ভালোবাসো!’ আরেকজন লেখেন, ‘আমি তো ভেবেছিলাম সত্যিই বিয়ে করছেন। আবারো ধোঁকা খেলাম।’

আরেক ভক্ত মজার ছলে লিখেছেন, ‘বাস্তবে কবে বিয়ে করবেন? দাওয়াত তো দিবেনই না, অথচ আমি আপনার চরম ভক্ত।’

বারবার নাটকে কনে রূপে হাজির হলেও বাস্তবে এখনো বিয়ের খবর দেননি তানিয়া বৃষ্টি। তবে বিয়ের আগের দিনের ফিলিংস নিয়ে তার খোলামেলা মন্তব্য ভক্তদের মনে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X