রাজু আহমেদ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিয়েটা আসলে কিঞ্চিৎ প্রেম কিঞ্চিৎ পারিবারিক

রাফায়েল আহসান ও মায়মুনা মম I ছবি: সংগৃহীত
রাফায়েল আহসান ও মায়মুনা মম I ছবি: সংগৃহীত

হেমন্তের সন্ধ্যাটা তখনো খুব সাধারণই ছিল। কিন্তু গত শুক্রবারের গোধূলিলগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক পশলা স্নিগ্ধ বাতাস বয়ে গেল। কোনো পূর্বঘোষণা ছাড়াই সামনে এলো একজোড়া হাতের ছবি, বরমাল্য আর লাজুক হাসি। জানা গেল, নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ মায়মুনা মম এখন একে অপরের।

বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন এ জুটি। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে যখন শহরের যান্ত্রিকতা ব্যস্ত, ঠিক তখনই একান্ত ঘরোয়া আয়োজনে চার হাত এক হলো তাদের। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির ভালোবাসাময় মুহূর্ত আর তাতেই ভেসে এলো অজস্র শুভেচ্ছা বার্তা।

কিন্তু প্রেমটা কীভাবে? নাকি পুরোটাই পারিবারিক? বিয়ের খবর প্রকাশ্যে আসতেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছিল ভক্তদের মনে। সদ্য বিবাহিতা মম শোনালেন তাদের মিষ্টি প্রেমের গল্প। লাজুক হেসে বললেন, ‘আমাদের বিয়েটা আসলে কিঞ্চিৎ প্রেম আর কিঞ্চিৎ পারিবারিক।’

মম জানান, গল্পের শুরুটা হয়েছিল ভার্চুয়ালি। ফেসবুকে সাধারণ ‘হাই-হ্যালো’ দিয়েই পরিচয়ের সূত্রপাত। কিন্তু সেই পরিচয় পরিণয়ে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। একদিন কফি শপে দেখা করলেন দুজন। আর সেই এক দেখাতেই জীবনের মোড় ঘুরে গেল। কফির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই রাফায়েল সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন।

মম বলেন, ‘ও যেদিন প্রপোজ করল, আমি সোজা বলেছিলাম—আমার বাসায় কথা বলো। ও দেরি করেনি। বাসায় কথা বলল আর সেই কথা বলতে বলতেই আজ আমরা এক হলাম।’

মাত্র এক সপ্তাহের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। তাই খুব একটা ধুমধাম করার সুযোগ মেলেনি। তবে মম আশ্বস্ত করলেন, শিগগিরই বড় পরিসরে রিসিপশনের আয়োজন করবেন, যেখানে প্রিয়জনদের নিয়ে আনন্দ করবেন মনভরে।

নতুন জীবনে কে বেশি রোমান্টিক? এমন প্রশ্নে মমর কণ্ঠে মুগ্ধতা। বললেন, ‘বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।’

আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই এ নবদম্পতির। হাতে জমে আছে একগুচ্ছ নাটকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মম জানালেন, আগে কাজ, তারপর ছুটি। তিনি বলেন, ‘হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।’

মম নাটকের পরিচিত মুখ। এ ছাড়া সিনেমায়ও দেখা গেছে তাকে। অন্যদিকে রাফায়েল আহসান নয়-ছয় নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। যেটি ২০১৫ সালের শেষদিকে মুক্তি পায়। নেটফ্লিক্সের এক্সট্রাকশন সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X