বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বরিশালের এক নেত্রীকে সুসংবাদ দিল বিএনপি

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরিন। ছবি : সংগৃহীত

বরিশালের এক নেত্রীকে সুসংবাদ দিয়েছে বিএনপি। স্থগিত হওয়া সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পদ ফিরে পাওয়া নেত্রীর নাম অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরিন। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকায় একটি পুকুর দখলের অভিযোগ ওঠে বিলকিস আক্তার জাহান খান শিরিনের বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর ১১ আগস্ট তাকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সব দলীয় পদ স্থগিত করা হয় কেন্দ্র থেকে। পাশাপাশি দলের কার্যক্রম থেকেও তাকে বিরত থাকতে বলা হয়েছিল।

এর প্রায় ১৫ মাস পর শিরিনের সাংগঠনিক পদসহ দলীয় কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল বিএনপি। পদ স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X