বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ফাতিমাকে নিয়ে উদ্বিগ্ন বিজয়

ফাতিমা সানা শেখ ও বিজয় ভার্মা I ছবি: সংগৃহীত
ফাতিমা সানা শেখ ও বিজয় ভার্মা I ছবি: সংগৃহীত

তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ফাতিমা সানা শেখের দিকেই ঝুঁকেছেন বিজয় ভার্মা এমন গুঞ্জনে মুখর হয়ে ওঠে বি-টাউন। আর সেই গুঞ্জনের মধ্যেই শুটিং সেটে ঘটে গেল চমকে ওঠার মতো এক ঘটনা। ‘গুস্তাখ ইশ্‌ক’-এর শুটিংয়ের মাঝে আচমকাই খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়েন ফাতিমা। মুহূর্তেই সেটে নেমে আসে অস্থিরতা, আর অসহায়ত্বের আতঙ্কে জমে যান বিজয় ভার্মা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ ছবির সময়েই মৃগীতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। ছবির শুটিং চলাকালীন ফাতিমা হঠাৎই অসুস্থ হয়ে পড়তেন। মূলত সেসময়ই তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তখন তিনি জানতেন না।

এ বিষয়ে ফাতিমা জানান, বিষয়টি মেনে নিতে পারেননি যে, তার কোনও স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়েছিলেন যে, ওষুধ পর্যন্ত খেতেন না। ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হন।

এই ছবির শুটিং চলাকালীন শটের মাঝে বই পড়ছিলেন। হঠাৎই সহ-অভিনেতা বিজয় কিছু একটা পরিবর্তন লক্ষ করেন ফাতিমার মধ্যে। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ফাতিমার খিঁচুনি শুরু হয়েছে।

বিজয় বলেন, ‘ফাতিমা সেটে আগে থেকেই বলে রেখেছিল যে, ওর এমন পরিস্থিতি হলে কী করতে হবে। কিন্তু সেই সময় ওকে দেখে নিজেকে অসহায় লাগছিল। ধীরে ধীরে ওর বলে দেওয়া কথা অনুযায়ী সবটা করার পরে খানিক শান্ত হয়। গোটা সময়টা ওর হাত ধরে ছিলাম। পরে বিছানায় শুয়ে দেওয়া হয় ওকে। পরে যদিও ওর ঘুম ভাঙতে জানায়, ওই কয়েক ঘণ্টার কথা কিছুই তার মনে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X