বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে’

বগুড়ায় নারী সমাবেশে বক্তব্য দেন বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা
বগুড়ায় নারী সমাবেশে বক্তব্য দেন বেগম সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি, এবার ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চবিদ্যালয়ে মাঠে এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেলিমা রহমান বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আমরা জানি বগুড়াতে ধানের শীষের বিকল্প নেই। কাজেই আগামী নির্বাচনে আপনাদের ভাই মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রহিমা খাতুন মেরী।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলোক জান্ডার, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X