কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

টিম কালবেলা।
টিম কালবেলা।

কোয়ার্টার ফাইনালে টান টান উত্তেজনার মধ্যে ৫ রানে বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অদম্য কালবেলা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট আসরের টানা ৪ ম্যাচ জয় লাভ করে শিরোপা জয়ে এগিয়ে গেল টিম কালবেলা।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউ মিডিয়া কাপের এ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

৬ ওভারের ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কালবেলা। ৬ ওভারে ১০৯ রানের বড় টার্গেট দেয় কালবেলা। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ বলে ৫৫ রান করে কালবেলা টিমের অধিনায়ক শেখ হারুণ।

বড় টার্গেটে কালবেলার নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলা ভিশনও একে একে রান সংগ্রহে এগিয়ে চলে। মাহফুজুর রহমান ৫০ রান করেন। ম্যাচ গড়ায় শেষ অভার পর্যন্ত। শেষ অভারে যখন ১৭ রান দরকার তখন কালবেলার অভিনায়ক শেখ হারুণ বাংলা ভিশন বধের দায়িত্ব কাঁধে নেন। টান টান উত্তেজনার ম্যাচেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ রানে বাংলাভিশনকে হারায় কালবেলা। ম্যাচ সেরা হিসেবে ম্যান অফ দ্যা ম্যাচ হন কালবেলার অধিনায়ক শেখ হারুণ।

কালবেলা ক্রিকেট টিমে ছিলেন- জাকির হোসেন লিটন, কবির হোসেন, রাশেদ রাব্বী, এনায়েত শাওন, ইউসুফ আরেফিন, নুর মোহাম্মদ, আলী ইব্রাহিম ও শফিকুল ইসলাম এবং শেখ হারুন (অধিনায়ক)। টিম ম্যানেজার ছিলেন রকি আহমেদ এবং কোচের দায়িত্ব পালন করেন কালবেলার স্পোর্টস এডিটর রানা হাসান।

বর্তমানে কালবেলার সঙ্গে চ্যানেল আইয়ের সেমিফাইনাল ম্যাচ চলছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কালবেলা। সেমিফাইনালে পত্রিকা হিসেবে কালবেলা একমাত্র দল। বাকি তিন দল টেলিভিশনের টিম।

গ্রুপ পর্বের টান তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কালবেলা। এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন ও ৪টি অনলাইন মিডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১০

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১১

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১২

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৩

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৪

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৫

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৬

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৭

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৮

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৯

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

২০
X