স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ড সিরিজ মিস করবেন তারকা ক্রিকেটার!

আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিনের। ছবি : সংগৃহীত
আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিনের। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর ফলে টেস্ট দলে থাকা অনেকেরই বিশ্রামের সুযোগ মিলছে না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিন আহমেদের।

৩০ বছর বয়সী এই টাইগার পেসার বর্তমানে আবুধাবিতে টি–টেন লিগে অংশ নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে। টি–টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসানও একই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন।

টি-টেনের পর তাসকিন আহমেদের আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি–টোয়েন্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই লিগে থাকবেন জাতীয় দলের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। দুজনই ৩ ডিসেম্বর থেকে ওই লিগে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন।

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সূচির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তাসকিনের টি–টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। সিরিজটিতে মুস্তাফিজুরকে বিশ্রাম দেওয়ার বিষয়েও টিম ম্যানেজমেন্ট ভাবছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X