কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো ভারত। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না বলে গো ধরেছিল নয়াদিল্লি। এতে ক্ষিপ্ত হয়ে ভারতের ওপর কঠোর শুল্কারোপ করে ওয়াশিংটন। শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টি পাত্তা না দিলেও যত দিন গড়ায় ততই তাদের আত্মবিশ্বাসে চিড় ধরে।

এ অবস্থায় দেশটির বিলিয়নিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট এবং লুকোইলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরই ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে।

রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানিসংক্রান্ত বিধিনিষেধগুলোর সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে। এদিকে ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল ২ দশমিক ৫ শতাংশ। যা ২০২৪-২৫ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশে। ভারতের মোট রুশ তেল আমদানির প্রায় ৫০ শতাংশই আনে রিলায়েন্স। রুশ তেল ক্রয় নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরেই তিক্ত।

ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এই অতিরিক্ত শুল্কের মধ্যে ২৫ শতাংশ রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে। ট্রাম্পের অভিযোগ ছিল এই কেনাকাটা মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। যদিও ভারত তখন এই অভিযোগ অস্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X