বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

তাদের ‘ডিমলাইট’

ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ I ছবি: সংগৃহীত
ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ I ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার পর্দায় হাজির হচ্ছেন একেবারে ভিন্ন চরিত্রে—স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে। যদিও তাকে নিয়ে ভক্তদের মন্তব্য, তার অভিনয়জীবনের বড় অংশই কমেডি চরিত্রে কাটানো, তবুও এ ভূমিকাটি তার জন্য একেবারে নতুন। কারণ, এবার তিনি শুধু হাসির চরিত্রে নন, বরং পেশাদার একজন স্ট্যান্ডআপ পারফরমারের জীবনসংগ্রাম ফুটিয়ে তুলবেন।

চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ দেখা যাবে এই নতুন অবতারে। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন, এবং সহপ্রযোজনায় আছে ছবিয়াল। চরকি অরিজিনাল ফিল্মটি তৈরি হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে।

নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, ‘ডিমলাইট’-এ কমেডির আবরণে তুলে ধরা হয়েছে একজন পুরুষের মিডলাইফ ক্রাইসিস। নির্মাতা বলেন, “প্রচুর আলো বা অন্ধকার—দুটোতেই অনেক কিছু দেখা যায় না। জীবনেও কিছু সমস্যা চোখে পড়ে, আবার অনেক সমস্যা আড়ালে থাকে। সেই অদেখা সমস্যাগুলো সহজভাবে দেখানোর জন্যই দরকার ‘ডিমলাইট’। আশা করি দর্শকরা ফিল্মটি দেখলে এর প্রতীকী ভাবনা বুঝতে পারবেন।”

এর প্রকাশিত অফিসিয়াল পোস্টারেও এই প্রতীকী অর্থ তুলে ধরা হয়েছে। সেখানে লেখা—‘মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস’। নির্মাতার ভাষায়, মিডলাইফ ক্রাইসিসকেই প্রতীকী রূপে ‘ডিমলাইট ক্রাইসিস’ বলা হয়েছে। আর এ ক্রাইসিসে ভোগা মানুষটি স্ট্যান্ডআপ কমেডিয়ান মোশাররফ করিম। ফিল্মটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।

চরিত্রটি নিয়ে তানজিকা আমিন বলেন, ‘গল্পটা খুব সময়োপযোগী। এমন ঘটনা আমাদের চারপাশেই ঘটে। দর্শকরাও নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।’

পারসা ইভানা বলেন, ‘খুব ফ্রেশ একটি গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস—সবই আছে। আমাদের বাস্তব জীবনের গল্পই বলা হয়েছে।’

গল্পটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘জীবনে নানারকম আবরণ জমতে থাকে—নিত্যপ্রয়োজনীয় খরচ থেকে শুরু করে পারিবারিক দায়। এ আবরণে সম্পর্কের সৌরভ চাপা পড়ে যায়। আবার কোনো এক ধাক্কা এসে মনে করিয়ে দেয়—আসলে ভালোবাসা কোথায় আছে। জীবন মূলত শান্ত আর ঠান্ডা মেজাজের।’ ‘ডিমলাইট’ শিগগিরই মুক্তি পাবে চরকি প্ল্যাটফর্মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X