তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

রহস্যময় রাধিকা

রাধিকা আপ্তে I ছবি: সংগৃহীত
রাধিকা আপ্তে I ছবি: সংগৃহীত

টিসকা চোপড়ার প্রথম ওয়েব ফিল্ম ‘সালি মহব্বত’—নামটির মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আবেগ ও অদৃশ্য রহস্যের টান। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রাধিকা আপ্তে। আগামী ১২ ডিসেম্বর জি৫-এ মুক্তি পেতে যাওয়া ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা যেন নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেত্রীকে।

ট্রেলারে দেখা যায় ফুরসতগড় নামের শান্ত, ছোট শহরে বসবাস করেন রাধিকা। তার চরিত্রের নাম ‘স্মিতা’, যার দুনিয়া খুব সাদামাটা। নিজের বাগান, স্বামী আর রুটিনমাফিক জীবন। কিন্তু এ নীরবতার আড়ালেই জমে আছে ঘন কুয়াশা। শহরে ঘটে ভয়াবহ দ্বৈত খুন এবং তদন্ত যত এগোয়, স্মিতাকে ঘিরে স্পষ্ট হতে থাকে অস্বস্তিকর নীরবতা—যেন সে নিজেই জীবনের কোনো গোপন অধ্যায় লুকিয়ে রেখেছে।

ওয়েব ফিল্মটি নিয়ে রাধিকা বলেন, ‘ট্রেলারে স্মিতার জগতের অস্বস্তিকর নীরবতা ফুটে উঠেছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে সঠিকভাবে ধরতে সাহায্য করেছে।’

এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মা বলেন, ‘ট্রেলারটি প্রকাশের পর থেকেই পরিচিতদের থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এটি মুক্তির অপেক্ষায় আছেন। নতুন ধরনের একটি গল্পে অভিনয় করার সুযোগ হয়েছে। যার জন্য নির্মাতাকে ধন্যবাদ। এ ছাড়া রাদিকা দারুণ করেছেন। তিনি একজন অসাধারণ আর্টিস্ট।’

এতে আরও অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, সোরাসেনি মৈত্র, কুশা কপিলা, শরৎ সাক্সেনা প্রমুখ। ‘সালি মহব্বত’ মুক্তি পেতে চলেছে আগামী ১২ ডিসেম্বর, শুধু জি৫-এ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X