বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিরতি ভেঙে ফিরছেন রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে I ছবি : সংগৃহীত
রাধিকা আপ্তে I ছবি : সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে মা হওয়ার সুবাদে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। অবশেষে সেই বিরতি ভেঙে ফিরছেন ‘স্যাক্রেড গেমস’ ও ‘আন্ধাধুন’ খ্যাত এই তারকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অভিনীত নতুন সিনেমা ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া।

রহস্য আর সাসপেন্সে ঘেরা এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক শান্ত শহরকে ঘিরে। সেখানে স্মিতা নামের এক নারী প্রকৃতি ও নিজের নীরব জগত নিয়ে একাই থাকেন। স্মিতার চরিত্রেই দেখা যাবে রাধিকাকে। হঠাৎ শহরে ঘটে যাওয়া একটি ভয়ংকর ডাবল মার্ডার তার নিস্তরঙ্গ জীবনে অস্থিরতা নিয়ে আসে। পুলিশি তদন্ত যত এগোয়, রহস্য তত ঘনীভূত হয়। স্মিতা কি কেবলই ঘটনার সাক্ষী, নাকি এই অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি—ট্রেলারজুড়ে সেই প্রশ্নই উঁকি দিয়েছে।

নিজের চরিত্র প্রসঙ্গে রাধিকা বলেন, ‘স্মিতার জগতটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’

ছকভাঙা অভিনয়ে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রাধিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা। আগামী ১২ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘সালি মোহাব্বত’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X