স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

মাইকেল ক্লার্ক। ছবি : সংগৃহীত
মাইকেল ক্লার্ক। ছবি : সংগৃহীত

ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইপিএল ফাইনালে ধারাভাষ্য শেষ করে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে তার বহনকারী গাড়িটি একটি সেমি-ট্রেলারের সঙ্গে সংঘর্ষে পড়ে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনাটি ঘটে বিমানবন্দরের পথে যাওয়ার সময়। দুর্ঘটনায় ক্লার্কের শরীরে আঘাত লাগে এবং তার গাড়ির চালকের পায়ে গুরুতর চোট, এমনকি হাড় ভাঙার আশঙ্কাও রয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্লার্ক জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধাক্কায় তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন গাড়ির সামনের অংশ একটি ট্রাকের নিচে ঢুকে গেছে। তার ভাষায়, ট্রাকটি একটি বড় সেমি-ট্রেলার ছিল এবং গাড়িটি সেটির নিচে প্রায় ঢুকে যায়।

ক্লার্ক আরও জানান, দুর্ঘটনার কারণ হতে পারে ট্রাকের ব্রেক লাইট ঠিকভাবে কাজ না করা, যার ফলে চালক সময়মতো বুঝতে পারেননি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত সহায়তায় এগিয়ে আসেন বলে জানান তিনি। তাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয় এবং পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পায়। এই সহায়তার জন্য তিনি ভারতের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া তিনি ভারতের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ক্লার্ক বলেন, তারা নিয়মিতভাবে তার ও চালকের খোঁজখবর নিয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে ক্লার্ক নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে প্রায় ১৪ টাকা করার দাবি

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

নতুন সভাপতি নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

১০

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

১১

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১২

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

১৩

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

১৪

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

১৫

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

১৬

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

১৭

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

১৮

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

২০
X