তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

আলিয়াকে বিশেষ সম্মাননা

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা আলিয়া ভাট অর্জন করলেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই বিশেষ পুরস্কারের মাধ্যমে। চলমান উৎসবের এক জমকালো গালা ডিনারে আলিয়ার হাতে তুলে দেওয়া হয় সম্মাননাটি।

পুরস্কার পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে মুখিয়ে আছি।’

আলিয়ার এ সম্মাননা উদযাপনে রেড সি উৎসব কর্তৃপক্ষ আয়োজন করে তার ক্যারিয়ারভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী। এতে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’সহ তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর দৃশ্য ও যাত্রাপথ তুলে ধরা হয়। দর্শক ও অতিথিরা আলিয়ার বৈচিত্র্যময় চরিত্রগুলো এবং বলিউডে তার ক্রমোন্নতির ধারাকে নতুন করে উপলব্ধির সুযোগ পান।

উৎসবের রেড কার্পেটেও আলিয়া ভাট ছিলেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গ্ল্যামার, সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

জেদ্দায় আয়োজিত এই গালা ডিনার জমকালো তারকা সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস ও রিজ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পী—সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ, হেনরি গোল্ডিংসহ আরও অনেকে।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই সম্মাননা আলিয়া ভাটের বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠিত অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X