বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নিঃসন্দেহে এটি ইতিহাসে থাকার মতো একটি ছবি’

আলোচনায় সাত বছর আগের ছবি । ছবি : সংগৃহীত
আলোচনায় সাত বছর আগের ছবি । ছবি : সংগৃহীত

নির্মাতা ও প্রযজোক করণ জোহর। ২০১৮ সালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। যা প্রকাশের পর ইন্টারনেটজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। কারণ বলিউডের ইতিহাসে এমন ফ্রেম সচরাচর দেখা যায় না—শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং—সবাই একসঙ্গে, হাসিখুশি একই সোফায় বসে আছেন।

এবার সেই ছবি নিয়ে সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্ট সার্ভিং ইট আপ উইথ সানিয়া-তে এর আসল গল্প জানিয়েছেন করণ। তিনি বলেন, ‘ওটা ছিল রণবীর কাপুরের জন্মদিন, মহামারির ঠিক আগে। দিনটা ছিল খুবই আবেগপূর্ণ, কারণ ওর বাবার (প্রয়াত ঋষি কাপুরের) শারীরিক অবস্থা ভালো ছিল না। তবু জন্মদিন বলেই সবাই দেখা করতে গিয়েছিলাম। যাদের ফোন করা হয়েছিল, সবাই এসেছিল। তারপর আমরা হঠাৎ করেই ছবিটা তুলি, আর সেটাই ভাইরাল হয়ে যায়।’

ছবিটি নিয়ে করণ আরও বলেন, ‘দেখো, কী দারুণ কাস্ট! এটা একেবারে মেগা কাস্ট। আমার মনে হয়, এমন সব অভিনেতাকে আবার এক ফ্রেমে পাওয়া সম্ভব নয়। এলেন ডিজেনেরেসের অস্কার সেলফির মত এটা হয়তো ততটা জনপ্রিয় নয়, কিন্তু নিঃসন্দেহে এটি ইতিহাসে থাকার মতো একটি ছবি।’

সেসময় ছবি টি শেয়ার করে ক্যাপশনে করণ লিখেছিলেন, ‘এটা শুধু একটা ছবি নয়, এটা এক ব্লকবাস্টার মুহূর্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X