বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

রণবীর কাপুর ও আলিয়া ভাট I ছবি: সংগৃহীত
রণবীর কাপুর ও আলিয়া ভাট I ছবি: সংগৃহীত

দেড় বছরের অপেক্ষা আর ২৫০ কোটি রুপির বিনিয়োগ শেষে, অবশেষে দাঁড়িয়ে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো, যা দামে ও জাঁকজমকে টেক্কা দেয় শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত। দিওয়ালির পবিত্র লগ্নে যজ্ঞ আর পূজার মধ্য দিয়ে গৃহপ্রবেশের পর এবার ভক্তদের উদ্দেশ্যে সেই বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। সেখানেই দেখা গেল গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকা দম্পতিকে। প্রকাশিত ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা যায়, আবার কোনো ছবিতে ধরা পড়ল তাদের ঘরের যজ্ঞ ও পূজা পাঠের ঝলক।

সে সময় ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। আর এদিকে বউমার এমন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা যায় শাশুড়ি নীতুকে।

প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। জানা যায়, জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X