তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

বড় পর্দায় একসঙ্গে বিজয়-রাশমিকা

বড় পর্দায় একসঙ্গে বিজয়-রাশমিকা। ছবি : সংগৃহীত
বড় পর্দায় একসঙ্গে বিজয়-রাশমিকা। ছবি : সংগৃহীত

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয়ের দীর্ঘসময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবারও অ্যাকশন ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন। আর সম্প্রতি সেই আসন্ন সিনেমা ‘রানাবালি’-র একটি ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাশমিকা মান্দানাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রানাবালি’-র প্রকাশিত ভিডিওতে দেখা যায় ১৮৭৮ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক গল্প, যেখানে এক সাহসী যুবক ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। তাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি নিজেকে এক ‘নির্দয় যোদ্ধা’তে পরিণত করেন। ভিডিওতে বিজয়কে দেখা যায়—একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি এক ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যাচ্ছেন।

ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, “ব্রিটিশরা তাকে ‘বর্বর’ বলত। আমি একমত। সে ছিল ‘আমাদের’ বর্বর! একমাত্র ‘রানাবালি’-কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল।”

‘রানাবালি’ মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর, ২০২৬-এ। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম—একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে। ‘শ্যাম সিংহা রায়’ খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন এটি পরিচালনা করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল।

প্রসঙ্গত, এটি বিজয়-রাশমিকার তৃতীয় ছবি। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন রোমান্টিক কমেডি ‘গীতা গোবিন্দম’ এবং পরে ‘ডিয়ার কমরেড’-এ। এদিকে বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে ২০২৫ সালের অক্টোবরে তাদের বাগদান সম্পন্ন হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চলেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X